• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইরানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ৩৫ শ্রমিক মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন শ্রমিক। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার দুপুর পৌনে ১টায় জেমেস্তানুর্ত খনিতে এ বিস্ফোরণ ঘটে। এ সময় কয়লাখনিতে রাখা মাইন দুর্ঘটনাবশত বিস্ফোরিত হলে খনির ওপরের পাহাড়টি ধসে পড়ে।

ইরানের শ্রম, সমবায় ও সামাজিককল্যাণমন্ত্রী আলি রাবেই বৃহস্পতিবার সকালে আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে জানিয়েছেন ৩৫ খনি শ্রমিকের মৃত্যুর খবর। এ ছাড়া ৩০ জনের বেশি গুরুতর আহত শ্রমিককে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে বুধবার বিকেলে দেশটির আরেক আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জেমেস্তানুর্ত খনিতে বিস্ফোরণে ৫০ জনের বেশি শ্রমিকের আটকে পড়ার খবর জানিয়েছিল। দুই কিলোমিটারের বেশি দীর্ঘ কয়লাখনির গুহায় আটকে পড়েছিলেন ওই শ্রমিকরা।
ওই কয়লাখনিতে ৫০০ জনের বেশি শ্রমিক কাজ করতেন বলে ফার্স নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ