• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পাসের হারে শীর্ষে রাজশাহী বোর্ড, জিপিএ-৫ এ ঢাকা

প্রতিকী ছবি

সিসি নিউজ : এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে গত কয়েক বছরের মতো এবারও শীর্ষে অবস্থান করছে রাজশাহী বোর্ড। অপর দিকে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে যথারীতি সেরা ঢাকা বোর্ড। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার। এবার দশ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। এরমধ্যে আট বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে পাসের হার ৮১ দশমিক ২১ শতাংশ।
ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে, রাজশাহী বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭০ শতাংশ। এ বোর্ডে গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৭০ শতাংশ।
৫৯ দশমিক ০৩ শতাংশ পাসের হার নিয়ে সবার নিচে অবস্থান করছে কুমিল্লা বোর্ড।
আট বোর্ডের মধ্যে এবার ঢাকায় পাসের হার ৮৬ দশমিক ৩৯, বরিশালে ৭৭ দশমিক ২৪, যশোর বোর্ডে ৮০ দশমিক ০৪, চট্টগ্রাম বোর্ডে দশমিক ৮৩ দশমিক ৯৯, সিলেট বোর্ডে ৮০ দশমিক ২৬ ও দিনাজপুর বোর্ডে ৮৩ দশমিক ৯৮ শতাংশ।
আট বোর্ডের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা বোর্ড। এ বোর্ডে  ৪৯ হাজার ৪৮১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪০ হাজার ৮৩৩ জন।
এছাড়া রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৩৪৯, কুমিল্লা বোর্ডে ৪ হাজার ৪৫০, যশোর বোর্ডে ৬ হাজার ৪৬০, চট্টগ্রাম বোর্ডে ৮ হাজার ৩৪৪, বরিশাল বোর্ডে ২ হাজার ২৮৮, সিলেট বোর্ডে ২ হাজার ৬৬৩ ও দিনাজপুর বোর্ডে ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ