• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর কাউন্সিলরদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু’র নিঃশর্ত মুক্তি, তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আকবর হোসেন অরেঞ্জ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কোতয়ালী থানা ওসি রেদওয়ানুর রহিমকে থানা থেকে প্রত্যাহারের দাবীতে মানববন্ধন পালন করেছে পৌরসভার কাউন্সিলররা।
পৌরসভার কাউন্সিলর ও পৌরবাসির ব্যানারে বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর পৌরসভার সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালে পৌরসভার ২নং প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা বলেন, গৌরচন্দ্র শীলের দায়ের করা চাঁদাবাজীর মিথ্যা মামলায় মু্িক্তবাবুকে আটক করা হয়েছে। ২নং ওয়ার্ডের সাধুঘাট এলাকার কাজের ঠিকাদার গৌরচন্দ্র শীল নয়। এই কাজের ঠিকাদার নাসিম খান। এই কাজের জন্য ৪৫০ কেজি রড ধরা হয়েছে এবং এরই মধ্যে ২২৫ কেজি রডের সাটারিং কাজ সম্পন্ন হয়েছে বাকী কাজ এখনো সম্পন্ন হয়নি। অথচ মামলায় ১ টন রড দেখানো হয়েছে যা কি না মিথ্যা তথ্য। তিনি মুক্তিবাবুকে নিঃশর্ত মুক্তি এবং কাজী আকবর হোসেন অরেঞ্জ ও মুক্তিবাবু’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা পর্যন্ত কাউন্সিলরদের কলম বিরতি কর্মসূচী অব্যাহত রাখার ঘোষণা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনষ্ট পার্টির নেতা এ্যাড. মো. মেহেরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের দিনাজপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মকসেদ আলী মঙ্গলিয়া, পৌরসভার কাউন্সিলর মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, শাহিন সুলতানা বিউটি, ঠিকাদার মঞ্জুর মোর্শেদ সুমন প্রমূখ। মানবন্ধনে পৌরসভার কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, সিদ্দারাতুল ইসলাম বাবু, রোকেয়া বেগম লাইজু, দিনাজপুর সভার ২নং ওয়ার্ডের লোকজনসহ বিভিন্ন ওয়ার্ডের লোকজন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ