নীলফামারী প্রতিনিধি: জেলার তিস্তা ব্যারাজ সীমান্ত বাজার নামক স্থানে ট্রাক্টর ও পিকআপ মুখো-মুখি সংঘর্ষে নুরুজ্জামান (২০) নামের এক পিকআপের হেলপার ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত হেলপার রংপুরের কোতওয়ালী থানার ঢাগর গ্রামের সুলু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে পিকআপটি ডিমলা ডালিয়া হয়ে হাতীবান্ধার উদ্দ্যেশ্য যাচ্ছিল। এমন সময় সীমান্ত বাজার নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাঙ্গে মুখো-মুখি সংঘর্ষ হলে পিকআপটি উল্টে দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের হেলপার নুরুজ্জামান নিহত হন। ট্রাক্টরটি পালিয়ে গেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।