• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

প্রতিটি গ্রামে পুকুর খনন করা হবে

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: সুপেয় পানির উৎস নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি গ্রামে একটি করে বৃহৎ পুকুর খনন করার পরিকল্পনা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন।
খুলনা-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের এক সম্পূরক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে পানির স্তর ক্রমশ নিচে নেমে যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না। এমনকি গভীর নলকূপেও সুপেয় পানি উঠছে না। অনেক সময় টিউবওয়েলগুলো অকেজো হয়ে যাচ্ছে। সে কারণে সরকার গ্রামাঞ্চলের প্রতি ৫০ ব্যক্তির জন্য একটি ওয়াটার পয়েন্ট তৈরির পরিকল্পনা করেছে। গভীর নলকূপে যে সমস্ত অঞ্চলে পানি পাওয়া দুষ্কর সে সব অঞ্চলে প্রতিটি গ্রামে একটি করে পুকুর খনন করা হবে। সেই পুকুরটি সংরক্ষিত করে সেখান থেকে প্রক্রিয়াকরণ করে পানযোগ্য পানি সরবরাহ করা হবে।

এমপি আমিনা আহমেদের (মহিলা আসন-৩৪) এক প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ হোসেন বলেন, সুপেয় পানি ও কৃষি কাজে ভূ-গর্ভস্থ পানির উপর অধিকহারে নির্ভরশীলতার কারণে ইতোমধ্যে ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ মিটার হতে ১০ মিটার পর্যন্ত নিচে নেমে গেছে। ফলে শুষ্ক মৌসুমে নলকূপে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না।

মন্ত্রী বলেন, বর্তমান অবস্থা হতে উত্তরণের জন্য সরকার ৩শ ৭৫ কোটি টাকা ব্যয়ে পানি সংরক্ষণ ও নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে জেলা পরিষদের পুকুর/দিঘি/ জলাশয়সমূহ পুনঃখননন/সংস্কার শীর্ষক একটি একটি প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পর আওতায় সারাদেশে ৮০৯টি পুকুর পুনঃখনন করা হবে। তাছাড়া পল্লী অঞ্চলে পানি সরবরাহ প্রকল্পর আওতায় জেলা পরিষদে ১৪৩টি পুকুর পুনঃখননন করা হবে।

তিনি বলেন, এ সকল পুকুর পুনঃখনন করে পন্ড স্যান্ড ফিল্টার পদ্ধতিতে সরবরাহের মধ্যেমে দেশের সকল জেলায় ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে ভূ-উপরস্থ সুপেয় পানির ব্যবস্থা করা সম্ভব হবে। এ জলাধসমূহের পানি ভূ-স্তরে প্রবেশ করে ভূ-গর্ভস্থ পানির স্তর উন্নতিতে সহায়তা করবে।

এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুপেয় পানির সংকট দূর করার জন্য বৃষ্টির পানি সংরক্ষণ, পন্ড স্যান্ড ফিল্টার ও পাতকুয়া ব্যবহারে জনসাধারণকে সহযোগিতা ও উদ্বুদ্ধ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, রাজধানী ঢাকা ওয়াসা কর্তৃক পরিবেশ বান্ধব, টেকসই ও গণমুখী পানি ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ওয়াসা একটি ওয়াটার মাস্টার প্লান প্রণয়ন করেছে। মাস্টার প্লান অনুযায়ী ২০২১ সাল নাগাদ রাজধানীর ৭০ ভাগ ভাগ পানি ভূ-উপরিস্থ পানির উৎস থেকে সরবরাহ নিশ্চিত করা যাবে। এ লক্ষ্যে ওয়াসা তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এগুলো হলো-পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার প্রকল্প, গর্ন্ধবপুর পানি শোধনাগার প্রকল্প এবং সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প। এছাড়াও চট্টগ্রাম, রাজশাহী খুলনা শহরের পানির সমস্যা দূর করার লক্ষ্যে স্থানীয়ভাবে প্রকল্প নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ