• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পুলিশ নিয়ে যাওয়ার পরই ‘নিখোঁজ’ আফতাব

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লুচিয়া গ্রাম থেকে মো. আফতাব নামে এক ব্যক্তিকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এরপর থানা হাজতে একবার দেখার পর রাতে খাবার দিতে গিয়ে তাকে আর পাওয়া যায়নি বলে অভিযোগ পরিবারের।

গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ পরিচয়ে স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন আফতাবের স্ত্রী রুবিনা খাতুন।

তবে আফতাব নামে পুলিশ কাউকে আটক করেনি বলে জানান কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম।

নিখোঁজ আফতাবের রাহুল (১০) ও সোনিয়া (২৩) নামে দুটি সন্তান আছে।

আফতাবের স্ত্রী রুবিনা খাতুন বলেন, ‘এএসআই তারিকুল ইসলামসহ দু’জন পুলিশ বাড়িতে এসে আমার স্বামীকে থানায় নিয়ে যায়। এর পরপরই আমরাও থানায় গিয়ে তাকে থানা হাজতে দেখতে পাই।’

তিনি বলেন, ‘পরে ওইদিন রাতে খাবার দিতে গেলে কর্তব্যরত এক পুলিশ জানান- আমরা তোমার স্বামীকে থানায় আনি নাই। তোমার স্বামীকে ডিবি পুলিশ নিয়ে গেছে।’

তবে ঝিনাইদহ ডিবি পুলিশ কার্যালয়ে খোঁজ নিলে আফতাব নামে কাউকে তারা আটক করেনি বলে জানায়।

আফতাবের নামে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে আছেন। আর একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এএসআই তারিকুল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। ওসি স্যারের সঙ্গে কথা বলে দেখতে পারেন।’

উৎসঃ   যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ