• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে লাঙ্গলের প্রচারনায় কেন্দ্রীয় নেতা দিপু

সিসি নিউজ: সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে লাঙ্গল মার্কার প্রচারনায় নেমেছেন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় ছাত্রসমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ফয়সাল দিদার দিপু। শুক্রবার দিনভর উপজেলার কামারপুকুর ইউনিয়নের গ্রামে গ্রামে ও হাটবাজারে বিভিন্ন পেশাজীবি মানুষের মাঝে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। প্রচারনায়  ও উঠান বৈঠকে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইলিয়াছ চৌধুরী ভলুকে লাঙ্গল মার্কায় ভোট প্রদান করার আহবান জানান।

সন্ধ্যায় শহরের কুন্দল এলাকার বাংলাবাজারে লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় ফয়সাল দিদার দিপু বক্তব্য রাখেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ-বিএনপির ব্যর্থতার কারণেই দেশবাসী আবার এরশাদের স্বর্ণযুগে ফিরে যেতে চায়। এরা দুর্নীতি আর লুটপাট ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারে নাই। জনগণের জানমালের নিরাপত্তা এবং ভাত-কাপড়ের নিশ্চয়তা দিতে হলে হুসেইন মুহম্মদ এরশাদকে পুনরায় ক্ষমতায় আনা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। তাই স্থানীয় এ নির্বাচনে জাপার প্রার্থীকে বিজয়ী করে এরশাদের হাতকে শক্তিশালী করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ