• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হাবিপ্রবিতে বিদেশী শিক্ষার্থীদের জন্য ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ডিজিটাল ল্যাবরেটরিতে বিদেশী শিক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী  “স্ট্যাটিসটিক্যাল  অ্যানালাইসিস ট্রেনিং প্রোগ্রাম” শীর্ষক ৯ম ব্যাচ এর প্রশিক্ষন শনিবার থেকে শুরু হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপ উপ-প্রকল্প (সিপি-৩৩১৯) এর অধীনে বিভিন্ন বিভাগের ৩০ (ত্রিশ) জন বিদেশী শিক্ষার্থী (এমএসও পিএইচডি) গবেষনার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্ট্যাটিসটিক্যাল ডাটা অ্যানালাইসিস এবং রিসার্স মেথডোলজির উপর প্রশিক্ষন গ্রহন করছে।
ট্রেনিং প্রোগামটি উদ্ভোধন করেন শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। উদ্ভোধনী অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাসেম বলেন, বিদেশী শিক্ষার্থীদের গবেষনা ও পাঠদানের সুবিধার্থে ট্রেনিংটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে গবেষনার মান বৃদ্ধি পাবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা ইন্সিটিটিউট (ব্রি), গাজীপুর’র ড. মোহাম্মদ কামরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-প্রকল্পের সাব-প্রজেক্ট ম্যানেজার এবং পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ