• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে জাল নোটসহ এক যুবক গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ১১ হাজার টাকার জালনোটসহ হারুণ মন্ডল (৩৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সদর ইউপির আদর্শ বাজার এলাকায়।

বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল হালিমের দোকানে খরচ নিয়ে হারুণ মন্ডল নামের ওই যুবক একটি ১ হাজার টাকার নোট দেয়। পরে ওই ব্যবসায়ী নোটটি জাল বললে পার্শ্ববর্তী লোকজন ও ব্যবসায়ীরা তাকে আটক করে শরীর তল্লাশি চালিয়ে আরও ১০টি ১০০০ হাজার টাকার জাল নোট জব্দ করে। খবর পেয়ে রাজারহাট থানার এস. আই মিজানুর রহমান মিজানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জালনোটসহ ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ১০০০ হাজার টাকার ১১টি জালনোট উদ্ধার পূর্বক ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে হারুণ মন্ডলকে আসামী করে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযুক্ত আসামীকে শনিবার আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জালনোটসহ আটক যুবক ঘড়িয়ালডাঙ্গা ইউপির চর খিতাবখাঁ এলাকার মৃত ছামাদ তেলীর পুত্র বলে পুলিশ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ