• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :

দিল্লিতে গ্যাস লিকে ৩০০ ছাত্রী হাসপাতালে

New Rose Cafe, Saidpur

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির তুঘলকাবাদ এলাকার প্রহ্লাদপুরে একটি কন্টেইনার থেকে গ্যাস লিকের ঘটনায় রানি ঝাঁসি স্কুলের ৩০০ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (৬ মে) সকাল ৭টার দিকে ওই স্কুল পরীক্ষা শুরু হয়। ঠিক ওই সময় গ্যাস লিকের ঘটনা ঘটে। আনন্দবাজার পত্রিকা খবরটি প্রকাশ করেছে।

পত্রিকাটি জানিয়েছে, সকাল ৭টার দিকে স্কুল পরীক্ষা শুরু হয়। কিছুক্ষণ পড়েই গ্যাস লিকের কারণে ঝাঁঝালো গন্ধে স্কুলের বিভিন্ন ক্লাসরুম থেকে ছাত্রীদের অসুস্থতার কথা ছড়িয়ে পড়ে। ওই সময় শিক্ষার্থীদের চোখ, গলা জ্বালা, দমবন্ধ হয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে। এরপর একের পর এক ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে। প্রথম দিকে ৫০-৬০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লেও পরে তা বাড়তে থাকে। সব মিলিয়ে ৩১০ জন ছাত্রী শহরের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ পরীক্ষা বাতিল ঘোষণা করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুরো স্কুল ও আশপাশের এলাকা খালি করে দেয় পুলিশ। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়েই স্কুলে ছুটে আসেন শিক্ষর্থীদের অভিভাবকরা।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে প্রত্রিকাটি জানায়, অসুস্থ ছাত্রীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে বিপদ কেটে গিয়েছে। অসুস্থ ছাত্রীদের মধ্যে বেশির ভাগের বয়স ১০-১৪ বছর।

যে গ্যাস লিক হয়েছে তার নাম মিথেল ক্লোরো পেন্টজাইম। এর প্রভাবে বমি, চোখ জ্বালা, গা চুলকানো, পেটের সমস্যার মতো উপসর্গ দেখা দিতে পারে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

পত্রিকাটি আরও জানায়, এ ঘটনায় পরই দিল্লি উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়া ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিত্সকদের সঙ্গে কথা বলেছেন যাতে শিক্ষার্থীদের চিকিত্সায় কোনও রকম ঘাটতি না থাকে।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা কেন্দ্র পরিচালিত হাসপাতালগুলিকে অসুস্থদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এইমস-এর কয়েক জন চিকিত্সকদের নিয়ে একটি বিশেষ দল গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ট্যাঙ্কারে যে রাসায়নিক ছিল সেটা চিন থেকে আনা হয়েছে। ট্যাঙ্কারটি যাওয়ার কথা ছিল হরিয়ানার সোনপতে। কিন্তু কেন তা স্কুলের পাশে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ