• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বিয়ের দাবিতে মাদরাসা ছাত্রীর অনশন

সিসি নিউজ : নীলফামারীর সৈয়দপুরে মাদরাসা ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে। এঘটনায় ওই এলাকার উৎসুক জনতার ভীড় জমেছে। ঘটনাটি ঘটেছে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিজবাড়ী আলদ্দীপাড়া গ্রামের।
জানা যায়, ওই এলাকার রুস্তম আলীর ছেলে রাজমিস্ত্রি সুমন (২১) এর সাথে একই এলাকার বাবু মেকারের মেয়ে ও আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অষ্টম শ্রেনীর ছাত্রী কেয়া (১৪) এক বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দুইজনের মধ্যে চলে প্রেমলীলা। সুমন  বিয়ের আশ্বাস দিয়ে কেয়া (ছদ্মনাম) নামের ওই ছাত্রীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে।  গত ৫ মে কেয়াকে বিয়ের কথা বলে পাশের একটি নির্জন বাড়িতে ডাকে। সেখানে একদিনের মধ্যে বিয়ে করবে বলে ওই যুবক কেয়ার সাথে পূনঃরায় দৈহিক মিলন করে। এরপর যাওয়ার সময় সুমন প্রেমিকাকে পরের দিন তার বাড়িতে যেতে বলে। প্রেমিকের কথা মতো পরদিন সুমনের বাড়িতে গেলে বাড়ির লোকজন গেটে তালা লাগিয়ে সটকে পড়ে। বাধ্য হয়ে কেয়া গেটের সামনে বসে পড়ে। শনিবার থেকে আজ সকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেয়া প্রেমিক সুমনের বাড়ির গেটের সামনে বিয়ের দাবিতে অনশন করছে।
কেয়া জানায়, সুমন আমাকে বিয়ের কথা বলে আমার নারীত্ব শেষ করেছে। তাকে বিয়ে ছাড়া আমার অন্য কিছুই করার নেই।  কেয়ার বাবা বাবু মেকার জানায়, আমার সহজ সরল মেয়েকে ফুসলিয়ে ফাসলিয়ে সুমন প্রেমের ফাঁদে ফেলে তার সব কিছু শেষ করেছে। আমি মেয়ের দাবিতে একমত।
এব্যাপারে কামারপুকুর  ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, ঘটনাটি শুনেছি। উভয়ের অভিভাবক আমাকে জানিয়েছে। কিন্তু মেয়েটির অপ্রাপ্ত বয়স হওয়ায় বিয়ের ব্যাপারটি জটিলতা সৃষ্টি করেছে। তবে স্থানীয়ভাবে সবার মতামত নিয়ে ঘটনাটি সুরাহা করা হবে।
এ ব্যাপারে আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদরাসার অধ্যক্ষ আফজাল বিন নাজির জানান, এ বাল্য বিয়ে কোনভাবেই মেনে নেয়া যায়না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ