• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দাগ-সেতুবন্ধন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিসি নিউজ: সাপ্তাহিক দাগ-সেতুবন্ধন কুইজ প্রতিযোগিতার ৭ম পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় (৭ মে) সাপ্তাহিক দাগ পত্রিকা কার্যালয়ে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধনের আলমগীর হোসেন এর সভাপতিত্বে উক্ত কুউজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিত দাগ’র সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন সরকার। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ওয়ার্কস পার্টি সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আলম মাষ্টার, সৈয়দপুর প্রেসক্লাব’র সহ-সভাপতি মোঃ আমিরুজ্জামান, কথা সাহিত্যিক আকমল সরকার রাজু, মাওয়া ট্রাভেলস ইন্টারন্যাশনালের প্রোপাইটার মমিনুল ইসলাম মিঠু প্রমুখ।
৭ম পর্যায়ে এবার  কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরষ্কৃত হয়েছে তুলসীরাম সরকারি প্রাথমিকক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী তাসনিম জাহান স্বচ্ছ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণীর ছাত্রী নুমাইজা ইসলাম তুলনা, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী শাহরিন জাহান সৃষ্টি, লায়ন্স স্কুল এন্ড কলেজ’র ৩য় শ্রেনীর ছাত্রী শাহেলী রুদ্র, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র মোঃ শরিফুল ইসলাম শরিফ, তুলসিরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উম্মে সালমা ইসমী।
উক্ত কুইজ প্রতিযোগিতায় সেতুবন্ধনের পরিবারের আরো উপস্থিত ছিলেন নওশাদ আনসারী, আফরোজ আহমেদ সিদ্দিকি টুইংকেল, ফাহিম হিমেল, রতন, আহসান হাবিব, মোরসালিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ