• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :

হকিং-আইনস্টাইন থেকে এগিয়ে রাজগৌরি

সিসি ডেস্ক : বুদ্ধিমত্তার পরীক্ষায় (আইকিউ) বিশ্বের দুই বড় বিজ্ঞানীকে পেছনে ফেলেছে ভারতীয় বংশোদ্ভূত লন্ডনের ১২ বছরের এক কিশোরী। তার নাম রাজগৌরী পায়ার। এই কিশোরী ব্রিটেনের মেনসা আইকিউ টেস্টে পেয়েছেন ১৬২ পয়েন্ট। এই স্কোর বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিংয়ের অনুমেয় আইকিউয়ের চেয়েও বেশি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, পুরো বিশ্ব থেকে ২০ হাজার প্রতিযোগী অংশ নিয়েছিল এই পরীক্ষায়। বিশ্বব্যাপী প্রতিযোগীদের মেধার বিচারে শীর্ষস্থান পেয়েছে রাজগৌরী।

মেনসা বুদ্ধিমত্তা যাচাইয়ের পরীক্ষা। এর কোনো পাঠ্যক্রম নেই। প্রথমে সহজ সোজা প্রশ্ন দিয়ে শুরু। ধীরে ধীরে শক্ত হতে থাকে প্রশ্ন।

এপ্রিলে যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে মেনসা বুদ্ধিমত্তার পরীক্ষায় অংশ নেয় রাজগৌরী। পরীক্ষার নিয়ম মোতাবেক কোনো প্রতিযোগী ১৪০ পেলেই সে ‘জিনিয়াস’। বুদ্ধিমত্তার পরীক্ষায় ১৬২ পেয়ে ‘বেঞ্চমার্ক’ অনায়াসেই টপকে গিয়েছে রাজগৌরী।

রাজগৌরীর বাবা সুরজকুমার পায়ার একজন বিজ্ঞানী। তারা আসলে পুনের বারামতির বাসিন্দা। ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে চায় অ্যালট্রিনচাম গ্রামার স্কুলের পড়ুয়া রাজগৌরী। পদার্থবিদ্যা, পরিবেশ ও মহাকাশবিদ্যাতেও আগ্রহ রয়েছে তার। খেলাধুলায় সাঁতার, নেট বল ও দাবা এই কিশোরীর প্রিয় খেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ