• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

New Rose Cafe, Saidpur

যশোর: যশোর-ঝিনাইদহ সড়কে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬-এ। মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী মারা যান।

মঙ্গলবার দুপুরে খুলনা-কুষ্টিয়া রুটে চলাচলকারী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোরের বারীনগরের কাছে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় আহতদের মধ্যে অন্তত ৩৫ জন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে যাত্রীবাহী বাসটি খুলনা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। যশোর-ঝিনাইদহ সড়কের বারীনগর বাজারের পাশে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের গাছে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। পরে আরো দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ। নিহতদের কারো পরিচয় জানা যায়নি। বেলা পৌনে তিনটার দিকে চিকিৎসাধীন একজন যাত্রী জেনারেল হাসপাতালে মারা যান।

যশোর ফায়ার ব্রিগেডের স্টেশন লিডার হাফিজুর রহমান জানান, একটি মরদেহ যশোর জেনারেল হাসপাতালে আনা হয়েছে। আর দুটি মরদেহ গাড়ির মধ্যে রয়েছে। গাড়ি কেটে তাদের বের করা লাগবে।

উদ্ধার তৎপরতায় অংশ নেওয়া ফায়ার সার্ভিস কর্মী কাজী শাহনেওয়াজ জানান, একটি লাশ প্রথমেই হাসপাতালে আনা হয়। পরে আরো চারটি লাশ উদ্ধার করা হয়েছে। একই তথ্য দেন যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের হাত-পা-মুখমণ্ডলে আঘাত লেগেছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।’

হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে ২৩ জনের নাম-ঠিকানা জানা গেছে। তারা হলেন- যশোর শহরের শংকরপুর এলাকার সাব্বির, সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের নিখিল, আব্দুল্লাহপুর গ্রামের ফরিদা, ফতেপুর গ্রামের অরবিন্দু, রাজারহাট গ্রামের শরিফুল, ঝিনাইদহের কাজী ফরিদ, শহিদুল, রাশেদুল, রাহিদ রেজা, তরিকুল ইসলাম, কালীগঞ্জের সোহেল রানা, বারবাজার এলাকার বীথিমণি, ঈশ্বরদী এলাকার আমির, রঞ্জু, মাগুরার মিনহাজুল, সিরাজুল ইসলাম, কুষ্টিয়ার আঙ্গুরা, আব্দুর রহিম, চান্দু, শাহ আলম, মুক্তা, সিরাজুল ও দীপ্ত আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ