• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পুরোহিতদের দক্ষতাবৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমিতে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প’র আওতায় হিন্দু আইন ও পূজা পদ্ধতি বিষয়ে তিন দিনব্যাপি ২টি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১০ মে) সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু আউয়াল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী পুলিন বিহারী চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দিনাজপুরের সাধারণ সম্পাদক শ্রী পরিমল চক্রবর্তী তপন, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মোঃ আসফ-উদ-দৌলা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা লিপিকা রায়। কর্মসূচীটি সঞ্চলনা করেন সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা অশোক চ্যার্টার্জী বাপ্পী।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীতে দূর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, জগদ্ধাত্রী পূজা, বিশ^কর্মা পূজাসহ অন্যান্য নিত্য পালনীয় পূজা, মূল ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, পুরাণ, শ্রীমদভগবদ গীতা আইনসমূহের মধ্যে হিন্দু উত্তরাধিকার আইন, দেবোত্তর আইন, দান ও উইল, হিন্দু বিবাহ নিবন্ধন আইন, দত্তক আইন ইত্যাদি বিষয়ের উপর দুইটি প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ