• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাট উপজেলা ভূমি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ভূমি অফিসকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় ভূমি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসিল্যান্ড এস. এম নাজিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-রংপুর বিভাগীয় দুদক-এর উপ-পরিচালক মো. মোহাজারুল আলী সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ. অধ্যাপক হবিবুর রহমান হবি, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন কুড়িগ্রাম জেলার মধ্যে রাজারহাট উপজেলাকে স্কাউটস্ উপজেলা হিসাবে ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ