• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজশাহীতে বোমা বিস্ফোরণে নিহত ৬, দুই শিশু উদ্ধার

রাজশাহী : রাজশাহী শহর থেকে ৩০ কিলোমিটার দূরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেনিপুর গ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘিরে রাখা একটি বাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জঙ্গিসহ আব্দুল মতিন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন। এছাড়া বোমার স্প্লিন্টারে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। ওই পাঁচজনের মধ্যে নারী সদস্য রয়েছে বলে জানিছে পুলিশ।

তবে আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলেও ওই বাড়ি থেকে এক ও চার বছরের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গোদাগাড়ী পুলিশ জানায়, এদিন ভোর থেকে ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানা থেকে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার আগে ওই বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়া হয় বলে জানিয়েছে গোদাগাড়ী পুলিশ।

এ বিষয়ে গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিবজুর আলম মুন্সী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোর থেকেই ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছিল। সকালের দিকে ওই আস্তানা থেকে বোমা নিক্ষেপ ও গুলি ছোড়া হয়। পরে সকাল পৌনে ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে আস্তানার ভেতরে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। এর মধ্যে নারী সদস্য রয়েছেন। এ ঘটনায় আমাদের দুই পুলিশ সদস্য ও একজন ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন। এর মধ্যেফায়ার সার্ভিস কর্মীর অবস্থা গুরুতর।তবে ওই বাড়ির ভেতর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।’

এদিকে সকাল পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মতিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্য শফিউল আজম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ