• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :

নাটোরে আওয়ামী লীগ-পুলিশ সংঘর্ষে আহত ১০

New Rose Cafe, Saidpur

নাটোর: জেলার গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড গুলি ও লাঠিচার্জ করে।

আহত পুলিশ সদস্যরা হলেন- গুরুদাসপুর থানার এসআই তারেকর রহমান ও জাহাঙ্গীর আলম, এএসআই আশিকুর রহমান ও সাইদুজ্জামান এবং কনস্টেবল আব্দুল বাতেন ও শহিদুল ইসলাম। আহত পুলিশ সদস্য ও অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুরুদাসপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল ১০টার দিকে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের।

কিন্তু উপজেলায় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।

সকাল ১১টার দিকে শাহনেওয়াজ আলী মোল্লা তার কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সমন্বয় কমিটির যারা সদস্য তারাই শুধু সভায় যোগদান করতে পারবেন। কিন্তু শাহনেওয়াজ আলী মোল্লা দলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন নিয়ে উপজেলায় আসছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড গুলি ও লাঠিচার্জ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ