• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

নাটোরের অভিযান সমাপ্ত, কিছু মেলেনি

সিসি নিউজ: নাটোরের বড়হরিশপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে নাটোর শহরতলীর বড়হরিশপুরে পুলিশ লাইন সংলগ্ন ওই বাড়ি ঘিরে রাখা হয়।

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ‘নাসরিন গার্ডেন’ নামে স্থানীয় আমজাদ হোসেনের বাড়িটির প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। তবে সেখানে জঙ্গি সংশ্লিষ্ট কিছু পাওয়া যায়নি।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নাটোর জেলা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান চালায়। বেলা ২টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার খায়রুল আলম বলেন, রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ওই বাড়িতে অভিযান চালানো হয়। তবে সেখানে কিছু পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ