• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর ইশতেহার

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: নির্বাচনী ইশতেহারে ১৪ দফা উন্নয়ন কর্মসূচি ঘোষণা করেছেন সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো: মোখছেদুল মোমিন। বৃহস্পতিবার বিকেলে শহীদ তুলশীরাম সড়কস্থ সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। ইশতেহারে ‘শহর থেকে গ্রামে’ তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক সৈয়দপুর উপজেলা পরিষদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

মোখছেদুল মোমিনের ইশতেহারের মধ্যে উল্লেযোগ্যগুলো হলো: নারী উন্নয়ণ, নিয়মিত খেলাধুলার ব্যবস্থাকরণ, বাংলাদেশ রেলওয়ে ও সৈয়দপুর পৌরসভার মধ্যে বিরাজমান রেলভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে রেলভূমিতে বসবাসরতদের মালিকানা প্রদানে উদ্যোগ গ্রহণ, ড্রেনেজ ও জলাবদ্ধতা দূরীকরণ এবং ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও কোচস্ট্যান্ডের জন্য আলাদা টার্মিনাল নির্মাণ উদ্যোগ গ্রহণ।
ঊর্দুভাষীদের উদ্দেশ্যে মোখছেদুল মোমিন বলেন, যখনই নির্বাচন আসে তখনই কিছু ব্যক্তি ‘বাঙ্গালী-অবাঙ্গালী’ বলে নির্বাচনে ফায়দা লুটার চেষ্টা করে। আমার দৃষ্টিতে অবাঙ্গালী বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী। শিশুকাল থেকে আপনাদের সঙ্গে বসবাস করে আসছি। আমি কখনো মনে করিনি আপনারা অবাঙ্গালী। বর্তমানে আপনারা সকলেই এদেশের নাগরিক এবং ভোটের অধিকারী। আপনারা সবাই ব্যবসা বাণিজ্য, নিরলস পরিশ্রম এবং জনপ্রতিনিধিসহ বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখছেন। যা না বললেই নয়। বিশেষ করে ব্যবসায়ী ভাইয়েরা জানেন যে, রেল বাজারে আগুন লাগার পর রেল-বাজারে নবনির্মিত মার্কেট বিনির্মাণে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতে ও ইনশাআল্লহ পাশেই থাকবো।
তিনি আরো বলেন, ২২টি ক্যাম্পবাসীদের জন্য আমি সরকারের উচ্চ মহলে যোগাযোগ করে আধুনিক জীবনমান গড়ে তোলার জন্য যুগোপযোগী আবাসন গড়ে তুলবো।

সৈয়দপুরবাসীর উদ্দেশ্যে মোখছেদুল মোমিন বলেন, জনগণের সেবক হবার ব্রত নিয়েই আমি এই নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের ভোটের অমর্যাদা আমি কখনই করবো না। সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, আছি ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো: জোবায়দুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আজমল সরকার, জেলা মহিলা সংস্থার সভাপতি রাবেয়া আলিম, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান পাটোয়ারী, পৌর আ’লীগের যুগ্ম সম্পাদক ইলিয়াস আলী, সাবেক রেলওয়ে নিরাপত্তা বাহিনী কমান্ডার শাহজাহান সরকার বাবুল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ