সিসি নিউজ: টিফিনের টাকা বাচিঁয়ে সৈয়দপুরে একদল তরুন শিক্ষার্থীদের নিয়ে একটি সংগঠন টিফিন। সংগঠনটি যাত্রা শুরু করে এ বছরের বাংলা নববর্ষের দিনে সুবিধা বঞ্চিত শিশুদের প্রতিভোজের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজ ১১ মে (বৃহস্পতিবার) সৈয়দপুরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে “শিখলে শিশু বাচঁবে জাতি” এই শ্লোগানকে ধারণ করে টিফিনের নতুন প্রজেক্ট “স্বপ্নসিঁড়ি” নামের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। ১০ জন দরিদ্র শিশুদের নিয়ে কার্যক্রম শুরু করা হয়। এরা হলেন সাবর্ডিনের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মিল্টন, অভি, শিশির, নয়ন, সৌরভ ছাত্রী সুমি, রুমি, হাসিনা আক্তার হাসি এর সবাই ৪র্থ শ্রেণির শিক্ষার্থী। শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নসিঁডির পরিকল্পনা হলো সপ্তাহে ৬ (ছয়) দিন ফ্রি ক্লাস প্রদান করা।