• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্র শিল্পিদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল স্থগিত করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

আদলত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করতে নির্দেশ দিয়েছে।

আদালত আজ থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির আগের কমিটির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ কার্যকরের কথা বলেছেন।

গত শুক্রবার অনুষ্ঠিত এ নির্বাচনে মিশা সওদাগর সভাপতি ও জায়েদ খান সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে ফলাফল নিয়ে আপত্তি জানিয়েছেন অন্য একাধিক প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ