• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা: স্বামী আটক

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে মাহামুদা আক্তার মুন্নি (২২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত মাহমুদা আক্তার মুন্নি লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল করিমের মেয়ে। এ ঘটনায় স্বামী সাইফুল আল মামুনকে (৩৫) আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মদ খেয়ে মাতাল হয়ে বাসার দরজা খুলতে দেরি হওয়ায় মুন্নিকে একাধিকবার মারধর করে তার স্বামী। এ ঘটনায় মুন্নি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে চিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপর ১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের চাচা ফজলুল করিম জানান, মুন্নি তার স্বামীকে নিয়ে খিলগাঁওয়ের দক্ষিণ গোরান ৩৪৭ নম্বর বাড়িতে থাকতেন। তার স্বামী আল মামুন কিছু দিন আগে একটি হিন্দু মেয়েকে বিয়ে করে। এ নিয়ে মুন্নির সঙ্গে বাক-বিতণ্ডার জেরে শারীরিক ও মানসিক নির্যাতন করত আল মামুন।
খিলগাঁও থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, এ ঘটনায় মুন্নির স্বামী সাইফুল আল মামুনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ