পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্ত এলাকা থেকে পাচারের সময় হুন্ডির ১২ লক্ষ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে ।
আটক ব্যাক্তি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের সোলায়মানের পুত্র উজ্জল সরদার (৩৫)। একই সময় অপর এক ব্যাক্তি হেরোইন ফেলে পালিয়ে যায়।
২০-জয়পুরহাট বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমতিয়াজ চৌধূরী জানায়, আজ শুক্রবার দুপুরে আটাপাড়া সীমান্তের ২৮৪/০৬ পিলার এলাকা দিয়ে হুন্ডির টাকা পাচার হবে এমন গোপন সংবাদ পেয়ে আটাপাড়া ক্যাম্পের সদস্যরা উৎপেতে থাকে। এসময় হুন্ডির টাকাসহ উজ্জলকে আটক করতে সক্ষম হলেও অন্যজন পলেথিনে মোড়ানো ৫০ গ্রাম ওজনের হেরোইন ফেলে পালিয়ে যায়। পরে আটক উজ্জলকে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়।