• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আ’লীগ প্রার্থীর বিপক্ষে অপপ্রচারের সময় আটক ৩

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী মো. মোখছেদুল মোমিন ও সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরীর বিরুদ্ধে লিফলেট বিতরনের সময় জনগন আটক করে তিন যুবককে পুলিশে সোপর্দ করেছে। আজ রোববার দুপুরে শহরের শহীদ ডাঃ জিকরুল হক সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটক যুবকরা হলো শহরের নয়াটোলা এলাকার মঞ্জুর রহমানের পুত্র সোহেল (১৬), হায়দার আলীর পুত্র মিনহাজুল ইসলাম মুন (১৭) ও মৃত শেখ নিজামের পুত্র হৃদয় (১৭)।

এ ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী মোখছেদুল মোমিন সিসি নিউজকে জানান, একটি মহল ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে। যা সাধারন জনগন প্রতিহত করে ওইসব যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম সিসি নিউজকে জানান, আটক যুবকেরা শহরের বিভিন্ন সড়কে ওইসব লিফলেট বিতরণ করছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ