• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ

সিসি নিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের (ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ৭টি কলেজ বাদে) ২০১৫ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

পরীক্ষায় এক লাখ ১৯ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯৮ হাজার ১২৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮১ দশমিক শূন্য ৮ শতাংশ।

লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস ৪ দিনের মধ্যে এ ফল প্রকাশ করা হল জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১১ ফেব্রুয়ারি চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল।’

মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে h4 লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd এবং www.nubd.info ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ