অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম : কুড়িগ্রামে সাসটেইনেবল স্কিল এন্ড এমপ্লয়মেন্ট ইন স্মল স্কেল এগ্রো-ফুড প্রসেসিং প্রকল্প (সামর্থ্য) প্রকল্পের অবহতিকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক শিল্প নগরীর ডেপুটি ম্যানেজার মোঃ মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্ল্যা, নাগেশ্বরী উপজেলা নির্বাহী দেবেন্দ্র নাথ ওড়াও, প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মাধবচন্দ্র দাসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে প্রকল্পটি কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরনে ছোট, ক্ষুদ্র ও কুটির শিল্পে কর্মরত শ্রমিক এবং উদ্যোক্তাদের দক্ষতাসহ প্রতিযোগীতা বৃদ্ধিতে অবদান রাখবে। প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৭টি উপজেলায় বাস্তবায়িত হবে।