• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্ত্রীকে হত্যার দায়ে অফিরউদ্দীন (৫৫) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৪ মে) বিকেলে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. আয়েজউদ্দিন এই রায় প্রদান করেন। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন তিনি।

সাজাপ্রাপ্ত আফিরউদ্দিন জেলার বিরল উপজেলার মুসিহাড়ি খারিপাড়া গ্রামের মৃত নমির মোহাম্মদের ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে বিরল উপজেলার শংকরপুর গ্রামের রইসউদ্দিনের মেয়ে বুলবুলি বেগমের সাথে একই উপজেলার মুসিহাড়ি খারিপাড়া গ্রামের মৃত. নমির মোহাম্মদের ছেলে আফিরউদ্দিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আফিরউদ্দিন তার স্ত্রীকে যৌতুক হিসেবে জমি লিখে নেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এ নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকতো।

পরে ২০০৯ সালের ৬ জুন রাতে যৌতুক হিসেবে জমি লিখে নিয়ে আসার জন্য বুলবুলিকে চাপ দেয় আফিরউদ্দীন। এ সময় প্রতিবাদ করলে বুলবুলিকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করা হয়। পরে আহতাবস্থায় বুলবুলিকে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের ছোট ভাই ইউসুফ আলী বাদী হয়ে ওই সময় একটি মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমান শেষে বিচারক রবিবার এ রায় ঘোষনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ