সিসি নিউজ: দিনাজপুরের খানসামা উপজেলা শিবির শাখা সভাপতি মনিরুজ্জামানকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় উপজেলার চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আটক মনিরুজ্জামান ভেড়ভেড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কারী আব্দুল হক সিরাজীর পুত্র।
খানসামা থানার এএসআই নুর ইসলাম সিসি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে চোমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগ, বিস্ফোরক, নাশকতাসহ ২৫টি জিআর মামলা রয়েছে। এসব মামলার আসামী মনিরুজ্জামান পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল।
খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধান শিবির নেতা মনিরুজ্জামানকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।