সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল মঙ্গলবার (১৬ মে) । গতকাল রবিবার রাত ১২টার পর হতে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনে ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৯টিকে ঝুকিপূর্ণ চিহিৃত করায় কঠোর নিরাপক্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
নির্বাচন ঘিরে আজ সোমবার সকাল হতে নির্বাচনী এলাকায় তিন প্লাটুন করে বিজিবি ও র্যাবের টিম টহল দেয়া শুরু করেছে। তারা ভোটের দিন ও ভোটের পরের দিন পর্যন্ত টহলের দায়িত্ব পালন করবে।
নির্বাচন অফিস সুত্রমতে উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোখছেদুল মোমিন (নৌকা), বিএনপির শওকত হায়াত শাহ (ধানের শীষ), জাতীয় পার্টির ইলিয়াছ চৌধুরী (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের নূরুল হুদা (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের আব্দুল মুনতাকিম (আনারস)। তবে ভোটারদের তথ্যমদে নির্বাচনে আওয়ামী, বিএনপি ও জাপা প্রার্থীর মধ্যে ক্রিমুখী লড়াই হবে।
সুত্র মতে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে এখানে ভোটার সংখ্যা এক লাখ ৮১ হাজার ৫০৭ জন। এরমধ্যে পুরুষ রয়েছেন ৯১ হাজার ৭২ জন এবং নারী ভোটার রয়েছেন ৯০ হাজার ৪৩৫ জন। ভোটাররা ৭১টি ভোট কেন্দ্রের ৪৪০টি ভোট কে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এদিকে জেলা পুলিশের ডিআইও ওয়ান আব্দুল মোমিন জানান ৭১টি ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৫৯টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জন্য সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভোট প্রদানে ভোটার ও সাধারন জনগনের নিরাপত্তায় চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য রয়েছে অস্ত্রধারী ৭১ জন পুলিশ অফিসার, ২৮৪ জন পুলিশ সদস্য এবং ৮৫২ জন আনসার ও ভিডিপি বাহিনী।
সূত্রটি জানায়, প্রতি ভোট কেন্দ্রে একজন অফিসারের নেতৃত্বে ৪ জন কনস্টেবল ও ১২ জন আনসার সদস্যসহ মোট ১৭ জন নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এ ছাড়া একজন পুলিশ অফিসারের নেতৃত্বে ৬ সদস্য করে ১৪টি মোবাইল টীম মাঠে থাকবে। এর মধ্যে ইউনিয়ন পর্যায়ে ১০টি ও পৌর এলাকায় ৪টি মোবাইল টীম সার্বনিক দায়িত্ব পালন করবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের কয়েকটি টীম থাকবে নির্বাচনী মাঠে। এছাড়া ২০ জন করে ৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করবে। সার্বনিক প্রস্তুত থাকবে রিজার্ভ ফোর্সের কয়েকটি গ্রুপ। অপরদিকে পুলিশের পাশাপাশি তিন প্লাটুন করে র্যাব ও বিজিবি সদস্যরা টহলে থাকবে।
উক্ত নির্বাচনের রির্টানীং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন জানান নির্বাচনে ৭১জন করে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং এবং ৩৬৯ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে। এ জন্য আজ সোমবার বিকালের মধ্যে তারা স্ব-স্ব ভোট কেন্দ্রে ভোট গ্রহনের ব্যালট বাক্স,ব্যালট পেপার সহ আনুসাঙ্গিক সরঞ্জামাদী সহ অবস্থান নিবে। পাশাপাশি আগামীকাল সকাল আটটা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটগ্রহন শুরু হবে। এরপর ভোট গগনার পর বেসরকারীভাবে ফলাফল ঘোষনা করা হবে।
উল্লেখ্য যে চলতি বছরের ১ মার্চ সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক রোগভোটে মৃত্যুবরন করলে পদটি শুন্য ঘোষনা করেছিল নির্বাচন কমিশন। এরপর তফসিল ঘোষনা অনুয়ায়ী মনোনয়নপত্র জমা, যাচাই বাছাই, প্রত্যাহার ও প্রতিক বরাদ্দ সম্পন্ন শেষে প্রার্থীরা প্রচার প্রচারনা চালায়।