• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিরলে অজ্ঞাত রোগে আক্রান্ত শিশু মাহমুদা

মাহবুবুল হক খান, দিনাজপুর: বিরল উপজেলার কামদেবপুর গ্রামে মাহমুদা নামের ৮ বছরের এক শিশু কন্যা অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ধুঁকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। শিশুটির গোটা শরীরে ফোঁসা উঠে ফেটে গিয়ে আঠালো রস বের হয়। আস্তে আস্তে ফোঁসার আঠালো রস দিয়ে হাত-পায়ের আঙ্গুলগুলো জোড়া লেগে যাচ্ছে।
২০১৪ সাল থেকে পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কিন্তু কোন ফল পাচ্ছেন না। মাঝখানে গত বছরের ২৩ ফেব্রুয়ারী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারকে দেখিয়েছিলেন। তখন চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়ে ছিলেন। কিন্তু অর্থের অভাবে ঢাকার হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। এখনও পাবর্তীপুর ল্যাম্ব হাসপাতালে চিকিৎসা চলছে।
শিশুটির বাবা আব্দুর রহিম জানান, যতই দিন যাচ্ছে ততই গোটা শরীরে ফোঁসা উঠছে। ফোঁসার যন্ত্রানায় সার্বক্ষণিক ছট ফট করে অঅমার মেয়ে। তখন নিজেকে খুবই কষ্ট লাগে, কিন্তু কি করব! অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছি না। আমার মেয়ের চিকিৎসা করার সাধ্য আর আমার নেই। চোখের সামনে আমার অবুঝ শিশুকন্যা ধুঁকে ধুঁকে মরছে। আমি আর সহ্য করতে পারছি না।
আব্দুর রহিম সমাজ তথা দেশের ধনাঢ্য দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য চেয়ে আবেদন জানিয়েছেন। ডাচ্ বাংলা ব্যাংক, দিনাজপুর শাখার সঞ্চয়ী হিসাব নম্বর- ১৭২.১৫১.১৫২৩৯৬ এবং ডিবিবিএল মোবাইল ব্যাংকিং- ০১৭৫১-৩০০১৭৮৩ নম্বরে সাহায্যের জন্য সকলের প্রতি আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ