• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেপ্তার

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ গত রাতে প্রত্যন্ত পল্লী এলাকা থেকে ৭বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জানায়, ছিনাই ইউপির কালুয়ার চর এলাকায় বেশ কিছুদিন ধরে ফেন্সিডিলের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজারহাট থানার এস আই মিন্টু চন্দ্র বণিক, মোস্তফা কামাল ও শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ বিক্রেতা আ. ছালাম (৩০) কে জনৈক আবু তালেবের বাড়ীর সামন থেকে আটক করে। এ সময় অপর ফেন্সিডিল ব্যবসায়ী হযরত আলী (৩৮) পালিয়ে যায়। পরে আ. ছালামের দেহ তল্লাশি করে ৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। ওই রাতে পুলিশ বাদী হয়ে রাজারহাট থানায় আ. ছালামকে প্রধান আসামী করে দুই জনের নামে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। যার মামলা নং-০৮, তাং-১৫-০৫-১৭ ইং। গ্রেপ্তারকৃত আ. ছালাম ওই এলাকার মৃত কাবুল হোসেনের পুত্র। অপর আসামী একই এলাকার মৃত দুছমন আলীর পুত্র হযরত আলী বলে পুলিশ জানিয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান বলেন, অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ