• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জ শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: জেলার কিশোরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ নিয়ে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান গন একটি অভিযোগ দায়ের করেছেন।

দায়ের করা অভিযোগে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম দীর্ঘ চার বছর যাবত অত্র উপজেলায় কর্মরত থাকায় ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছেন। তিনি ক্ষমতার দাপটে ক’জন শিক্ষকের চাকুরী দেখে নেয়ার হুমকি দিয়েছেন। এসব বিষয়ে জনপ্রতিনিধিদের নিকট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকগন লিখিত অভিযোগ করেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে উৎকোচ গ্রহন ও অসৌজন্য মূলক আচরণ করায় শিক্ষকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাছাড়া তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করেন না। পরিদর্শনে গেলেও নানাভাবে হয়রানি করেন বলে অভিযোগে প্রকাশ। এছাড়া অত্র উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুনগতমান নিম্নমূখী হওয়ায় তাঁর শাস্তি মূলক বদলীর জন্য স্থানীয় জনপ্রতিনিধিগন মহাপরিচালক শিক্ষা’র প্রতি লিখিত দাবি জনিয়েছেন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম তার বিরদ্ধে আনীত সকল ধরনের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি অস্বীকার করে সাংবাদিকদের জানান, চাকুরী করলে অন্যত্র বদলী হবে এটা স্বাভাবিক নিয়ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ