• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চাঁদপুরে মাদকাসক্ত ৩০ যুবকের শপথ

চাঁদপুর প্রতিনিধি:  চাঁদপুরে মাদক সেবন ও ব্যবসা পরিহার করার শপথ নিয়েছে ৩০ মাদকাসক্ত যুবক। আজ মঙ্গলবার বিকেলে এ উপলক্ষে চাঁদপুর শহরের পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তাদেরকে শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার শামসুন্নাহার। শপথ নেয়া যুবকদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এর আগে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নির্মুলে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুশি সুপার শামসুন্নাহারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন পেশা ও শ্রেণীর লোকজন ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম, বর্তমান সভাপতি সুভাষ চন্দ্র রায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ