• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাবিপ্রবিতে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস-২০১৭ পালিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। পরে প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মেহেদী ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মো. আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান আদিবা মাহজাবীন নিতু ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রিপন প্রমূখ।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, আধুনিক যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থা মানুষের জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করেছে। জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি জিডিপির প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ নানা ক্ষেত্রে টেলিযোগাযোগ অবদান রাখছে। অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ