• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

শাহবাগ রণক্ষেত্র, আহত ২০

New Rose Cafe, Saidpur

ঢাকা: রাজধানীর শাহবাগে পুলিশ ও ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশ কনস্টেবল-‌শিক্ষা‌র্থীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

আহতরা হলেন-কনস্টেবল কাকলী (২২), মারজাহান (২২), ডিপ্লোমা শিক্ষার্থী আরিফ, কাওসার, রাকিব, পিয়াস, রিয়াজ রহমান, মোহন, তাওহীদ ও মুরাদ।

জানা যায়, ইন্টার্ন ভাতা, উচ্চ শিক্ষা নিশ্চিতকরণ, ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষা বোর্ড গঠন ও কমিউনিটি ক্লিনিকে সাব অ্যাসিস্টেন্ট পদে ডিপ্লোমা মেডিক্যাল শিক্ষর্থীদের চাকরির দাবিতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। শিক্ষার্থীদের কর্মসূচি পালনে দুপুর ১২টার দিকে তারা শাহবাগে আসলে পুলিশের বাধার মুখে পড়ে। তখন তারা সেখানে অবস্থান নেন। পরে তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ ও ‌টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, পুলিশের টিয়ার গ্যাসে রাকিব হাসান, নাইম, মুরাদ, রিয়াদ লোহান, কাইসার, আরিফুল, সোনিয়াসহ অন্তত ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে চিকিৎসা নিতে এসেছেন। এ ছাড়া শিক্ষার্থীরা দুই নারী কনস্টবলকে পিটিয়ে আহত করেছেন। তা‌দেরও চিকিৎসা দি‌তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হ‌য়ে‌ছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষের ঘটনায় ১৫ শিক্ষার্থীকে রমনা থানা পুলিশ আটক করেছে বলে খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি, রমনা) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, চার দফা দা‌বি‌তে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছিল। এ সময় পুলিশের সঙ্গে তা‌দের সংঘর্ষ হয়। সেখান থেকে কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ