• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কালীগঞ্জের যুবককে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বিষয়খালী বাজার থেকে মাসুম পারভেজ রুবেল (২৭) নামে এক যুবককে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়খালী বাজার থেকে তাকে তুলে নিয়ে যায় র‌্যাব পরিচয়ে। রুবেল কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মামলায় হাজিরা দিতে মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ কোর্টে যাচ্ছিল রুবেল। এসময় বিষয়খালী বাজারে দাঁড়িয়ে চা খাওয়ার জন্য দাঁড়ায় সে। হঠাৎ লুঙ্গি-গেঞ্জি পরা অবস্থায় ৪/৫ জন এসে রুবেলকে মারধর শুরু করে। আশেপাশের লোকজন তাদেরকে চ্যালেঞ্জ করে জিজ্ঞাসা করে আপনারা তাকে মারছেন কেন। এরপর তারা লুঙ্গির নিচ থেকে অস্ত্র বের করে ও কালো কাপড়ে র‌্যাব লেখা দেখিয়ে আশেপাশের সবাইকে বলে আমরা র‌্যাব।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদের অফিসিয়াল নম্বরে (০১৭৭৭-৭১০৬২২) একাধিকবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ না করে কেটে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ