• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে “শিশু শ্রম মুক্ত গ্রাম ঘোষণা”

বিশেষ প্রতিনিধি: শিশুশ্রম রোধে শপথ নিয়েছেন হাজারো মানুষ। বৃহস্পতিবার বিকেলে (১৮মে) নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস’র আয়োজনে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে সংগলশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডকে ‘শিশু শ্রম মুক্ত’ গ্রাম হিসেবে ঘোষণা দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান।
গুড নেইবারস নীলফামারী সিডিপি’র ব্যবস্থাপক কর্নেলিউস দালবৎ ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদ চয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান, জেলা এলসিবিসিই অফিসার আবু রায়হান মিয়া, সুবর্ণখুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক সংস্থার এসএস অফিসার সাখাওয়াত হোসেন শান্ত।
গুড নেইবারস নীলফামারী সিডিপি অফিস প্রধান কর্নেলিউস দালবৎ জানান, আমরা সংগলশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জরিপ করে ১১৫৭জন শিশুকে পেয়েছি। এদের মধ্যে ৬৫৮টি ছেলে ও ৪৯৯জন মেয়ে রয়েছে।
মোট শিশুর মধ্যে ৭জন শিশু ঝুঁকিপুর্ন কাজের সাথে জড়িত। এখন পর্যন্ত ২জনকে পড়াশোনায় ফিরিয়ে নিতে পেরেছি। তাদের শিক্ষা উপকরণ বিনামুল্যে দেয়া হয়েছে। পরিবারকে আর্থিক ভাবে সহায়তা করা হচ্ছে। বাকিদেরও স্কুলমুখী করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান জানান, শিশু শ্রম মুক্ত ঘোষণা দেয়ার কারণ হলো যাতে এলাকাটির কোন শ্রমে নিয়োজিত না হয়। সেজন্য সচেতনতা মুলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বিভিন্ন উদ্যোগে।
অনুষ্ঠানে অবিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সহস্রাধিক অংশগ্রহণকারীকে শপথ বাক্য পাঠ করানো শেষে বেলুন উড়িয়ে ‘শিশু শ্রম মুক্ত” গ্রাম ঘোষনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ