• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সাদা ভুট্টার মাঠ দিবস

নীলফামারী প্রতিনিধি: ‘কৃষক পর্যায়ে সাদা ভুট্টার উৎপাদন প্রযুক্তি এবং খাদ্যের উপর’ মাঠ দিবস বৃহস্পতিবার বিকেলে(১৮মে) নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গম গবেষণা কেন্দ্র বিএআরআই দিনাজপুরের পরিচালক ড. নরেশ চন্দ্র দেব বর্মা।
ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জুর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস ও সদর উপজেলা কৃষি অফিসার মাজেদুল ইসলাম বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গম গবেষনা কেন্দ্র দিনাজপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশে মানুষের খাবার উপযোগী সাদা ভুট্টা সংগ্রহ, মুল্যায়ন ও পরিচিতি করণ প্রকল্পের প্রধান গবেষক ড. আবু জামান সরকার।
অন্যান্যের মধ্যে ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহিন ফেরদৌস, কৃষক রজব আলী বক্তব্য দেন। পরে নুতন জাতের সাদা ভুট্টা প্রদর্শনী প্লটের ফসল কর্তন করেন অতিথিরা।
গম গবেষনা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম বলেন, নীলফামারী সদর ও ডোমার উপজেলায় ১৪জন কৃষক ১৪বিঘা জমিতে সাদা ভুট্টা আবাদ করেছেন। বিঘা প্রতি ২৬মন পর্যন্ত ভুট্টা উৎপাদন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ