• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :

আক্কেলপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ পালিত

New Rose Cafe, Saidpur

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ সমাপনী দিনে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের এফ ইউ পাইলট মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক মোকাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল, পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদুল আলম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা,উপজেলা সহকারী (ভূমি) সাবিহা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযুদ্ধা সাদেকুর রহমান, আক্কেলপুর এম আর কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী,সাংবাদিক রাজেন্দ্রপ্রসাদ আগরওয়ালা,শিক্ষক ছানোয়ার হোসেন প্রমুখ।
দুই দিন ব্যাপি চলা ডিজিটাল মেলায় আগত শিক্ষার্থীদের দশটি স্টল তাদের ডিজিটাল সামগ্রী উপস্থাপনের জন্য তাদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ