• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রধানমন্ত্রী শনিবার সৌদি আরব যাচ্ছেন

সিসি নিউজ: অ্যারাবিক ইসলামিক আমেরিকান হিস্টোরিকাল সামিটে যোগ দিতে আগামী ২০ মে শনিবার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এ তথ্য জানান।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ২০ মে ঢাকা ত্যাগ করবেন তিনি। ২২ মে পবিত্র মদিনায় নবীজি (সা.)-এর রওজা শরীফ জিয়ারত এবং মক্কায় ওমরাহ পালন শেষে ২৩ মে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

এ এইচ মাহমুদ আলী আরও জানান, সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী সামরিক জোটে অংশ নিলেও সামরিক কর্মকাণ্ডে অংশ নেবে না বাংলাদেশ। তবে কখনো সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরী আক্রান্ত হলে রক্ষায় সৈন্য পাঠাবে বাংলাদেশ।

মন্ত্রী বলেন, আমরা মনে করি বিভিন্ন দেশের মধ্যে যে হানাহানি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে যে যুদ্ধ-বিগ্রহ চলছে; এগুলোর শেষ হওয়া দরকার। জনগণ যাতে নিজেদের দেশে নিজেদের সামর্থ্য, চিন্তা-ভাবনা অনুযায়ী নিজেদের জীবন-যাপন এবং বিকাশ সাধন করতে পারে; সে লক্ষ্যে আমাদের কাজ করা দরকার। বিষয়টিতে সেভাবেই দেখছি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। উল্লেখ, ২১ মে অনুষ্ঠিত ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও অংশ নেবেন বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ