• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী-পুত্র আহত

বিশেষ প্রতিনিধি: দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোয়ালপাড়া মোড় এলাকায় নৈশকোচের ধাক্কায় মো. জিয়ারুল ইসলাম (৩৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় তার স্ত্রী মোছা. শিউলী (২৬) ও ছেলে মো. জিসান (০৫) আহত হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে উপজেলার সাতোর ইউনিয়নের গোয়াল পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।   নিহত জিয়ারুল ইসলাম উপজেলার ভোগনগর ইউনিয়নের মাঝবোয়াল গ্রামের মৃত মো. গলিয়ার ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ বলেন, জিয়ারুল রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুরস্থ শশুড়বাড়ী থেকে স্ত্রী-সন্তানসহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ভোগনগর ইউনিয়নের মাঝবোয়াল গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে গোয়ালপাড়া মোড় এলাকায় পৌছালে পেছন থেকে একটি নৈশ্য কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জিয়ারুল মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ