• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ২৪’শ পিচ ইয়াবাসহ আটক ৩

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষণপুর থেকে ২৪০০ পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষণপুরের ব্রাক্ষণপাড়া (হিন্দুপাড়া) থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে বিপ্লব (২৮) এবং রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাধানগর গ্রামের আফজাল হোসেনের ছেলে কলেজ ছাত্র রাশেদ (১৮) ও নাসির উদ্দিনের ছেলে মেহেদি (১৮)।

বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ