• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণের শিকার তরুণীদের ছবি প্রকাশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

সিসি নিউজ: বনানীতে ধর্ষণের শিকার দুই তরুণীর ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে যারা তাদের হেয় করার চেষ্টা করছে তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একথা বলেছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যারা এটা করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। বিষয়টি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অবহিত করা হবে।’

প্রসঙ্গত, বনানীর রেইনট্রি রেস্টুরেন্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ২৮ মার্চ মার্চ ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রায় এক মাস পরে তারা মামলা করেন। গত সপ্তাহ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্ত সাফাত আহমেদের সঙ্গে নির্যাতনের শিকার এক তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে একটি গ্রুপ। এ নিয়ে চারদিকে সমালোচনা হচ্ছে।

বিষয়টি শনিবার আব্দুল বাতেনের নজরে এনে সাংবাদিকরা জানতে চাইলে তিনি এই উত্তর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ