• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাবি ছাত্রলীগ সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে

সিলেট: স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থসহ তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে মামলাটি শিশু নির্যাতন দমন আদালতে স্থানান্তরও করা হয়েছে।

এ ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে রবিবার দুপুরে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এই আদেশ দেন।

এর আগে, গত ৫ মে যৌন হয়রানির সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দেন বিচার বিভাগীয় তদন্ত কমিটির একমাত্র সদস্য জ্যেষ্ঠ সহকারী বিচারক তাসলিমা শারমিন।

পার্থ ছাড়াও সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মাহমুদুল হাসান রুদ্র ও একই বর্ষের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ ছাত্র রিয়াদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তারা দুইজনই পার্থর অনুসারী ছাত্রলীগ কর্মী।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল শাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রী ঘুরতে গেলে ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের হাতে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদী হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মো. মোহিতুল হকের আদালত ওই দিনই জ্যেষ্ঠ সহকারী বিচারক তাসলিমা শারমিনকে মামলাটির তদন্তের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ