সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে নগদ টাকা ও মটরসাইকেলসহ ১১টি পরিবারের কাঁচা-পাকা ৪০টি ঘর। অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই গ্রামের জনৈক ফিরোজুল ইসলামের বাড়ি থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে গ্রামের ১১টি পরিবারের বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে সৈয়দপুর, তারাগঞ্জ ও উত্তরা ইপিজেড দমকল ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন আয়ত্বে আনে।
কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন অগ্নিকান্ডের বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছে।