• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন |

সৈয়দপুর ক্যান্ট. পাবল‌িক স্কুল এন্ড কলেজের স্বর্ণপদক লাভ

New Rose Cafe, Saidpur

সিসি নিউজ: বাংলাদ‌েশ শিশু একাড‌েমি অায়‌োজ‌িত জাতীয় শিশু পুরস্কার প্রত‌িযোগিতা-২০১৭ এ জ্ঞান জ‌িজ্ঞাসা (দলীয়) পর্ব‌ে ক্যান্টনম‌েন্ট পাবল‌িক স্কুল এন্ড কল‌েজ,স‌ৈয়দপুর জাতীয়ভাব‌ে স্বর্ণপদক লাভ‌ের গ‌ৌরব অর্জন কর‌ে।

সারা বাংলাদ‌েশ থ‌েকে অাগত ৮ট‌ি অঞ্চল এ পর্ব‌ে অংশগ্রহণ কর‌ে। রংপুর অঞ্চল থ‌েকে জ্ঞান জ‌িজ্ঞাসা প্রত‌িযোগিতায় ন‌েতৃত্ব দ‌েয় স‌ৈয়দপুর ক্যান্টপাবল‌িক এর সাদমান সাক‌িব ঋভু (দলন‌েতা), জুহানাহ্ সাবাহ্ জুল‌ি, মোঃ রুয়াইম ইবন‌ে হে‌াসাইন ও মায়‌িশা শাম্মীত জান্নাত।

গত ১৮ ম‌ে বাংলাদ‌েশ শ‌িশু একাড‌েমির ম‌িলনায়তন‌ে পুরস্কার ব‌িতরণ‌ী অনুষ্ঠান‌ে প্রধান অত‌িথি হ‌িসেবে উপস্থ‌িত থেকে ব‌িজয়ীদ‌ের মাঝে পুরস্ক‌ার ব‌িতরণ কর‌েন গণপ্রজাতন্ত্রী বাংলাদ‌েশের মহামান্য রাষ্ট্রপতি ম‌োঃ অাবদুল হাম‌িদ।

শ‌িক্ষার্থীদ‌ের এ সাফল্য‌ে অভিনন্দন ও শুভ‌েচ্ছা জান‌িয়েছেন প্রত‌িষ্ঠান‌ের অধ্যক্ষ ল‌ে. কর্ন‌েল ম‌োঃ অাব্দুল কাদ‌ের হ‌োসেন,প‌িএসস‌ি।

উল্ল‌েখ্য,এ বছর জাতীয় শ‌িশু পুরস্কার প্রত‌িযোগিতা শুরু হয় ১৮ জানুয়ার‌ি থেকে। থানা,উপজ‌েলা, জ‌‌েলা এবং অঞ্চল পর্যায়‌ে প্রত‌িযোগিতা অনুষ্ঠ‌িত হয় ৩১ জানুয়ার‌ি পর্যন্ত। মে‌াট ব‌িষয় ছ‌িল ৩২ ট‌ি। এই প্রত‌িযোগিতায় ৮ ট‌ি অঞ্চল‌ে ক ও খ শাখায় যারা প্রথম স্থান অধ‌িকার করেছে, তারাই অংশগ্রহণ কর‌েছে চূড়ান্ত প্রত‌িযোগিতায়। সারা বাংলাদ‌েশে ম‌োট প্রত‌িযোগীর সংখ্যা ছ‌িল ২,৩৫,৩২৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ