• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর পৌর কাউন্সিলর রমজানের অভিনব প্রতিবাদ

মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ও সহকারি প্রকৌশলী বদি উজ্জামান ফারুকী জুয়েলের দুর্নীতি অনিয়মের প্রতিকার দাবীতে ব্যতিক্রমধর্মী প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান। সোমবার (২২ মে) বেলা ১১টায় দিনাজপুর শহরের ব্যস্ততম রাস্তা জেনারেল হাসপাতালের সামনে ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় মেয়রের দূর্নীতি রুখার দাবীতে কাউন্সিলর মোঃ আশরাফুল আলম রমজান নিজের শরীরের সামনে “দিনাজপুর পৌর মেয়রের দূর্নীতি থামাবে কে ? পিঠে প্রশাসন ও পৌরবাসী নিরব কেন ?” শ্লোগান লিখে জাতীয় পতাকা হাতে সাড়ে ১২টা পর্যন্ত দেড়ঘন্টা ধরে রোদে দাড়িয়ে তীব্র গরম উপেক্ষা করে নিরব প্রতিবাদ জানান তিনি। এ সময় সংহতি প্রকাশ করে তার পাশে দাঁড়ান পথচারিসহ ভুক্তভোগিরা।
দিনাজপুর পৌরসভার মেয়র ও সহকারি প্রকৌশলীর বিরুদ্ধে দুর্র্নীতি এবং অনিয়মের ফিরিস্থি তুলে ধরেন প্রতিবাদী ওয়ার্ড কাউন্সিল আশরাফুল আলম রমজান। তিনি জানান, আগামীতে অন্যান্য কাউন্সিলর ও নাগরিকদের সাথে নিয়ে দুর্র্নীতি এবং অনিয়ম বন্ধের জন্য প্রতিবাদী কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা করা হবে। ভবন তৈরির প্লান পাশে নিয়ম মানার পরিবর্তে সহকারি প্রকৌশলীর বিরুদ্ধে ১০/ ১৫ হাজার টাকা করে ঘুষ দাবির অভিযোগ তুলেন কয়েকজন ভুক্তভোগিরা। সেবা থেকে বঞ্চিত নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তারা।
এর আগেও দুর্নীতির অভিযোগে কাউন্সিলর আশরাফুল আলম রমজান মেয়র এবং প্রকৌশলীরসহ হিসাব শাখার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ