ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় আজ সোমবার বিকালে উপজেলা পরিষদের সন্মেলন কক্ষের হলরুমে নীলফামারীর নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা আঃলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বিভিন্ন সরকারী কর্মকর্তাগন, ১০ ইউপি চেয়ারম্যান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীগন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।