• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর মাঠ দিবস

সিসি নিউজ: দিনাজপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪’র উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে ।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফা নগরে সোমবার বিকেলে এ মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক জুলফিকার হায়দার।
আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্ট প্লাসের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক ড. মাহবুবুর রহমান, হারভেষ্ট প্লাসের কর্মকর্তা রুহুলল আমিন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার ভিপিডি শরিফুল ইসলাম,আরডিআরএস-বাংলাদেশের সহকারী কৃষি সমন্বয়কারী মাহবুবুল আলম,আরডিআরএস এর কৃষি কর্মকর্তা সৈয়দা নাজমা পারভীন,নাফা নগর ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান আব্দুর রউফ,কৃষক আব্দুল মান্নান ও কৃষানি শামসুন নাহার।
বক্তারা বলেন,বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট কর্তক উদ্ভাবিত এ ধানের ভাত গর্ভবতী মা ও শিশুসহ মানুষের শরীরের জিংকের অভাব মেটাতে সক্ষম। স্বল্প সময়ে এ ধানের ফসল ঘরে তুলে একই জমিতে অন্যান্য রবি ফসল আবাদ করে কৃষক লাভবান হতে পারবে। জিংকের অভাব মেটাতে জিংক সমৃদ্ধ ব্্ির ধান-৭৪ কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরন ও আবাদের সম্প্রসারন বাড়াতে সরকারী বেসরকারী আয়োজনে দেশব্যাপী চলছে নানান উদ্দ্যোগ।
আলোচনার আগে অতিথিবৃন্দ মাঠ পরিদর্শন ও জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ এর ফসল কর্তন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ